Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Revtimely Revtimely

Your Time, Our Priority

Revtimely Revtimely

Your Time, Our Priority

  • Home
  • About us
  • Contact us
  • Privacy and Policy

অনলাইন মার্কেটিং

  • Home
  • About us
  • Contact us
  • Privacy and Policy
Subscribe
Close

Search

Home/স্বাস্থ্য টিপস/স্বাস্থ্যকর উপায় ত্বকের যত্ন-| উজ্জ্বল, লাবণ্য ও সতেজ থাকবে আপনার ত্বক
ত্বকের যত্ন

স্বাস্থ্যকর উপায় ত্বকের যত্ন-| উজ্জ্বল, লাবণ্য ও সতেজ থাকবে আপনার ত্বক

By Pabel Ahmed
May 23, 2026 5 Min Read

আসসালামু আলাইকুম; আবারো স্বাস্থ্য টপিকের নতুন সন্ধানে স্বাগতম। আজকের টপিক “ত্বকের যত্ন” যেভাবে করবেন আপনার ত্বককে উজ্জ্বল, লাবণ্য ও সতেজ।

ত্বক, যা আমাদের দেহকে ভাইরের জীবাণু, রোদ, ধুলাবালি ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে। যার ফলে ত্বককে প্রতিনিয়ত কঠিন পরিস্থিতি অতিবাহিত করতে হয়। এর কারণ বসত প্রয়োজন পরে ত্বকের নিয়মিত যত্ন।আর সঠিক যত্নের অভাবে হতে পারে আপনার ত্বকের বিভিন্ন রোগ যা আপনার ত্বকের উজ্জ্বলতা, লাবণ্যতা ও সতেজতা নষ্ট করে দিতে পারে।

তাই আরা দেরি না করে জেনে নেয়া যাক প্রাচীন পন্থায় স্বাস্থ্যকর উপায় ত্বকের যত্ন ও টোটকা।

আমাদের ত্বক দু’স্তরে থাকে। উপরের স্তরকে বলা হয় এপিডার্মিস এবং নিচের স্তরকে বলা হয় ডার্মিস। আর এর ভেতরে থাকে ত্বকের তেল গ্রন্থি, ঘাম গ্রন্থি, রক্তনালী ও কোলাজেন।

যখন এসব অংশের কাজ স্বাভাবিক অবস্থা থেকে ব্যাঘাত ঘটে, তখন আমাদের ত্বকে দেখা দেয় বিভিন্ন সমস্যা। যেমন ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ডার্ক স্পটস, পিগমেন্টেশন, সানবার্ন, অ্যালার্জি বা র‍্যাশ, একজিমা, রোজেইশা ইত্যাদি।

আপনি যদি এইসব সমস্যায় আক্রান্ত হয়ে থাকে বা দীর্ঘদিন ধরেই তাতে ভুগছেন সেইক্ষেত্রে যেনে নিন তা প্রতিরোধের প্রাচীন টোটকা, যা আপনাকে দেবে সুস্থ, সতেজ, উজ্জ্বল ত্বক।

Contents

  • 1. প্রাচীন পন্থায় ত্বকের যত্ন
    • 1.1. ব্রণ
      • 1.1.1. ঘরোয়া টোটকায় ব্রণের সমাধান
      • 1.1.2. ব্রণ কমাতে যেভাবে অ্যালোভেরা প্রস্তুত করবেন
    • 1.2. ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে ঘরোয়া টোটকা
      • 1.2.1. ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে ঘরোয়া টোটকা
      • 1.2.2. ব্যবহার ও প্রস্তুত পদ্ধতি
    • 1.3. ত্বকের তৈলাক্ত
      • 1.3.1. তৈলাক্ত দূর করতে প্রাকৃতিক টোটকা
    • 1.4. এলার্জি বা র‍্যাশ
      • 1.4.1. সমস্যায় করণীয় ও কার্যকরি টোটকা
    • 1.5. চোখের নিচে কালো দাগ
      • 1.5.1. সমস্যা সমাধানে করণীয়
    • 1.6. সর্নবানের ঘরোয়া টোটকা
      • 1.6.1. করণীয়

প্রাচীন পন্থায় ত্বকের যত্ন

ত্বককে আরো সুন্দর করে তুলতে ত্বকের সমস্যায় ঘরোয়া পদ্ধতিতে টোটকা ব্যবহার একটি কার্যকরি উপায়। যা আপনার ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যকর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য টিপসে রাখা হচ্ছে পাঁচটি স্বাস্থ্যকর উপায় ঘরোয়া ভাবে ত্বকের যত্নে সম্পূর্ণ প্রাকৃতিক ঘরোয়া টোটকা।

যা আপনার ত্বকের লাবণ্য ধরে রাখতে, ক্ষতিকর জীবাণু ও সূর্যের UV রশ্মির ক্ষতিকারক থেকে রেহাই দেবে। তাই দেরি না করে জেনে নেয়া যাক প্রাকৃতিক উপায় ঘরোয়াভাবে পাঁচটি টোটকা সম্পর্কে।

জেনে নিন; ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় ও কার্যকরী ট্রীক্স

ব্রণ

ব্রণ যা বর্তমান সময়ে নারী-পুরুষের কমন একটি সমস্যা। যখনই আপনি ত্বকের যত্ন নেয়ার কথা চিন্তা করবেন তখন আপনার মূল সমস্যা হয়ে দ্বারাবে ব্রণ। আর এটি সাধারণত হয়ে থাকে মূলত চারটি কারণে।

ত্বকের যত্ন
  • অতিরিক্ত সিবাম।
  • ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে।
  • রোম কূপ বন্ধ হয়ে পরলে।
  • প্রদাহ।

যখন দেহ থেকে অতিরিক্ত সিবাম অর্থাৎ তেল গ্রন্থি থেকে সিবাম নামের তৈলাক্ত পদার্থ বের হয় তখন মূখে ব্রণ দেখা যেতে পারে। তাছাড়া ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, রোম কূপ বন্ধ হয়ে পড়ায় ও প্রদাহ ইত্যাদি কারণ বসত মূখে ব্রণ দেখা দিতে পারে।

ঘরোয়া টোটকায় ব্রণের সমাধান

ব্রণ এর জন্য সবচেয়ে কার্যকরি উপাদান হলো অ্যালোভেরা। সঠিক নিয়মে অ্যালোভেরা ব্যবহারে আপনি খুব শীঘ্রই আপনার মূখ থেকে ব্রণ সরিয়ে দিতে পারবেন। তাছাড়া যেকোনো প্রকার ত্বকের যত্নে অ্যালোভেরা খুবই কার্যকরি।

ব্রণ কমাতে যেভাবে অ্যালোভেরা প্রস্তুত করবেন

  • প্রথমে বাসায় টাটকা অ্যালোভেরা এনে চামচের সাহায্যে তা পেস্ট করে নিন।
  • তারপর এক চা-চামচের মতো একটি বাটিতে রাখুন।
  • পরবর্তীতে এর সাথে এক চামচ মধু মিশ্রণ করুন।
  • আপনার মিশ্রণ শেষ হয়ে গেলে তা ব্রণের জায়গায় লাগান।
  • লাগানোর ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
  • এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।

জেনে নিন; মেয়েদের হঠাৎ পিরিয়ড বন্ধ হওয়ার কারণ

ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে ঘরোয়া টোটকা

ত্বকের যত্ন

যখন আমাদের মুখের কোনো স্থানে রোমকূপ বন্ধ হয়ে পড়ে তখন সেখানে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস দেখা দেয়। যার ফলে অনেক সময় সেই স্থানে তীব্র ব্যাথা তৈরি হতে পারে।

সাধারণত যখন আমাদের দেহের কোনো অংশের রোমকূপ খুলা থাকে তখন বাতাসের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সেই স্থান কালো হয়ে পড়ে আর এটা কে বলে ব্ল্যাক-হেডস।

এবং যখন রোমকূপ সম্পূর্ণ রুপে বন্ধ থাকে তখন সেই স্থান সাদা দেখায়। আর এটাকে বলা হয় হোয়াইট-হেডস।

যা আমাদের মূখের জন্য খুবই ক্ষতিকর। এতে আক্রান্ত স্থান কিছুটা ফুলে যায়। যা মুখের সৌন্দর্য্য নষ্ট করে ফেলে। এছাড়া এটি দীর্ঘস্থায়ী হলে মূখে স্থায়ীভাবে গর্ত তৈরি করে ফেলতে পারে।

ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে ঘরোয়া টোটকা

ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে সবচেয়ে কার্যকরি উপায় হলো গরম ভাপ ও ওটসের ব্যবহার। যা নিয়মিত ৩ থেকে চার দিন করলে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস থেকে আপনার ত্বককে মুক্তি করে নিতে পারবেন।

ব্যবহার ও প্রস্তুত পদ্ধতি

  • প্রথমে ১ চামচ ওটস ও সামান্য দই নিয়ে একসাথে পেস্ট বানান।
  • এবং তা ব্যবহার করার পূর্বে একটি পাত্রে কিছুটা গরম পানি নিয়ে ৩ থেকে ৪ মিনিট ভাপ নেন।
  • তারপর ওটস ও দইয়ের পেস্ট আলতো করে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস এর উপর স্ক্রাব করুন।

ত্বকের তৈলাক্ত

যখন আমাদের ত্বকের সিবেসিয়াস গ্রন্থি বেশি সক্রিয় হয় তখন ত্বকের উপরিভাগে তৈলাক্ত তৈরি হয়। এটি সাধারণত তৈরি হয় গরম আবহাওয়া, জেনেটিক কারণে, হরমোনের প্রভাবে, অতিরিক্ত মানসিক চাপ ও ভুল স্ক্রিন কেয়ার জন্য।

তৈলাক্ত দূর করতে প্রাকৃতিক টোটকা

ত্বকের তৈলাক্ত দূর করতে সবচেয়ে কার্যকরী টোটকা হলো মুলতানির মাটির প্যাক। যা আপনার ত্বক থেকে তৈলাক্ত দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও কার্যকরি হবে।

মুলতানি মাটির প্যাক যেভাবে তৈরি করবেন

  • প্রথমে একটি পাত্রে ১ চা চামচ মুলতানি মাটি নিন।
  • পরবর্তীতে এর সাথে পরিমাণমতো গোলাপ-জল মিশান।
  • গোলাপ-জল ও মুলতানির মাটি ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • আপনার পেস্ট তৈরি করা হয়ে গেলে তা আলতোভবে পুরো মূখে লাগান।
  • এবং ১০ মিনিট পর তা শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করে নিন।

তবে মনে রাখবে ত্বকের যত্নে মুলতানির মাটি কার্যকরী হলেও তা বেশি ব্যবহারে স্ক্রিন সমস্যা ভুগতে পারেন। তাই নিয়ম মতে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন।

এলার্জি বা র‍্যাশ

ত্বকের যত্ন

এলার্জি বা র‍্যাশ, যার সাথে কম বেশি সকলেরই পরিচিতি রয়েছে। এটি সাধারণত তখনই ত্বকে দৃশ্যমান হয় যখন শরীর কোনো পদার্থকে ক্ষতিকর মনে করে আর তা প্রতিরোধের জন্য নিজে থেকে প্রতিরোধ ব্যবস্থা ক্রিয়া করে তখন। যার ফলে শরীর থেকে হিস্টামিন নামে একটি হরমোন নিঃসৃত হয়। এর কারণে শরীরের উপরিভাগে অর্থাৎ ত্বকে চুলকানি, লাল ভাব ও ফুসকুড়ি দেখা দেয়।

সমস্যায় করণীয় ও কার্যকরি টোটকা

আপনি যদি এলার্জি বা র‍্যাশে আক্রান্ত হয়ে থাকেন সেইক্ষেত্রে খুব সহজেই এর থেকে মুক্তি পেতে পারেনে শুধু আক্রান্ত স্থানে ঠান্ডা সেঁক নেয়ার মাধ্যমে।

  • প্রথমে কিছু পরিমাণ পানি ফ্রিজিং করে ঠান্ডা করে নিন।
  • তারপর একটা পরিষ্কার সুতি কাপর নিয়ে তা পানিতে রাখুন এবং পরবর্তীতে তা উঠিয়ে আক্রান্ত স্থানে কয়েক মিনিট ধরে রাখুন।

চোখের নিচে কালো দাগ

ত্বকের যত্ন

ত্বকের যত্ন কে নিতে চায় না। সকলই নিজেকে সুন্দর ভাবে সবার কাছে উপস্থাপন করতে চায়। আর এরই ধারাবাহিকতায় যখন ত্বকে কোনো সমস্যা দেখা দেয় তখন এর সমাধান পেতে ব্যস্ত অনলাইন বা অফলাইন প্লাটফর্মে।

এরই মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে কমন একটি ত্বকের সমস্যা চোখের নিচে কালো দাগ। যা সাধারণত হয়ে থাকে চোখের নিচের পাতলা অবরণে থাকা রক্তনালি যখন কোনো কারণে বেশি ক্রিয়া করে দৃশ্যমান হয় তখন। যেমন;

  • মানসিক চাপ
  • জেনেটিক
  • রক্ত স্বল্পতা
  • কম ঘুম
  • অতিরিক্ত স্ক্রিন ব্যবহার

সমস্যা সমাধানে করণীয়

  • প্রথমে একঠি টি ব্যাগ নিন।
  • তারপর টি ব্যাগটি ফ্রিজিং করে ঠান্ডা করে নিন।
  • টি ব্যাগটি ঠান্ডা হয়ে গেলে তা চোখের উপরে বা নিচের যে অংশে কালো দাগ পরেছে সেখানে ১০ মিনিট ধরে রাখুন।

সর্নবানের ঘরোয়া টোটকা

সর্নবান যা সূর্যের ইউভিবি রশ্মির কারণে হয়ে থাকে। অর্থাৎ যখন সূর্যের UVB রশ্মি সরাসরি ত্বকে পড়ে তখন সেখানকার কোষের DNA ক্ষতিগ্রস্ত করে। যার ফলে শরীরে প্রদাহ সৃষ্টি হয়। যেমন;

  • ত্বক লাল হয়ে পড়ে।
  • সেই স্থানে জ্বালা সৃষ্টি হয়।
  • এবং কখনো আবার সেই স্থানের খোসা উঠে পড়তে শুরু করে।

করণীয়

  • প্রথমে অ্যালোভেরা এনে ফ্রিজে রাখুন।
  • তারপর তা ভালোভাবে ঠান্ডা হলে চামচের সাহায্যে পেস্ট করে নিন।
  • আপনার পেস্ট করা হয়ে গেলে তা আক্রান্ত স্থানে লাগান।

Read Now: পাঁচটি জনপ্রিয় বাংলা খাবারের রেসিপি ও তৈরির উপায়

আশা করি আপনি আজকের স্বাস্থ্য টিপস “ত্বকের যত্ন” সম্পর্কে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পেরেছেন।

Author

Pabel Ahmed

Follow Me
Other Articles
দোয়া কুনুত এর ফজিলত - দোয়া কুনুত অর্থসহ
Previous

দোয়া কুনুত এর ফজিলত – দোয়া কুনুত অর্থসহ

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন
Next

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট

  • অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করার সকল নিয়ম
  • ওমানের 100 রিয়াল বাংলাদেশের কত টাকা আজকের সর্বশেষ আপডেট
  • আল্লাহর কোন নাম পড়লে মনের আশা পুরন হয়
  • কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
  • কুয়েত ১ টাকা বাংলাদেশের কত টাকা সর্বশেষ আপডেট

ব্লগ ক্যাটাগরি

  • অন্যান্য
  • ইসলামিক
  • টাকার রেট
  • ট্রাবেলিং ও ভিসা তত্ত্ব
  • ব্যাংক ও সরকারি সেবা
  • স্বাস্থ্য টিপস

সরকারি সেবা

  • জমির খাজনা চেক
  • বয়স্ক ভাতা আবেদন
  • পল্লী বিদ্যুৎ মিটার আবেদন
  • জন্ম নিবন্ধন যাচাই
Copyright 2026 — Revtimely. All rights reserved. Blogsy WordPress Theme