ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় ও কার্যকরী ট্রিক্স
আসসালামু আলাইকুম; স্বাস্থ্য সন্ধানের আলোকে আজকের টপিক “ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায়” আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগেন বা মনে হচ্ছে আপনার চুল ধীরে ধীরে পাতলা হয়ে পড়ছে। সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট, ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া বন্ধ করা।
সাধারণত আমাদের প্রতিদিন স্বাভাবিক ভাবে গড়ে ৫০ থেকে ১০০টি চুল ঝরে পড়ে যা আমাদের জন্য স্বাভাবিক। তবে এর চেয়ে বেশি হলে সেটি হতে পারে আপনার শরীরের কোনো ভারসাম্যহীনতার লক্ষণ।
যা অনেক সময় আপনার শরীরের ভেতরে থাকায় বিভিন্ন জৈবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে থাকে। আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চুল পড়াকে “Hair Loss” বা “Alopecia” বলা হয়। যা সাধারণত তিনটি ধাপের মাধ্যমে হয়ে থাকে। যেমন;
- Anagen Phase
- Catagen Phase
- Telogen Phase
Read Now: ব্যস্ত সময়ে শরীর চর্চা বা ৫ কার্যকরী ব্যায়াম
যখন আমাদের শরীরে কোনো হরমোনের সমস্যা সৃষ্টি হয় অথবা দেহে পুষ্টি বা রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে তখন এই স্বাভাবিক চক্র ব্যাহত হয় এবং আমাদের দ্রুত চুল ঝরে পড়ে।
আর আপনি যদি এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন অর্থাৎ হরমোন, পুষ্টি ও রক্ত সসঞ্চালনের যে সমস্যার কারণ বসত আমাদের চুল ঝরে পড়ে তা। তাহলেই আপনি চুল ঝরে পড়া থেকে মুক্তি পেয়ে যাবেন শীঘ্রই।
আমরা আজকের স্বাস্থ্য টপিকে আলোচনা করবো সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায় ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় ও কার্যকরী ট্রিক্স সম্পর্কে। যা আপনার চুল পড়া ৪০ থেকে ৮০% কমিয়ে আনবে।
তাই আর দেরি না করে জেনে নেয়া যাক ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় ও কার্যকরী ট্রিক্সগুলো কি?
ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার টোটকা
চুল ঝরে পড়া বন্ধ করতে সবচেয়ে কার্যকরী উপায় বা নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা হলো ঘরোয়া পদ্ধতিতে নিজে কিছু উপকরণের মিশ্রণে টোটকা তৈরি করে তা চুলে ব্যবহার করা। যা চুলের যত্নে সম্পূর্ণ নিরাপদ।
এরই ধারাবাহিকতা আমরা এখানে বলবো ৫টি ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় অর্থাৎ টোটকা সম্পর্কে। যা আপনি তৈরি করে নিতে পারবেন আপনার রান্নাঘরে থাকে উপকরণ দিয়ে।
পেয়াজ ও নারকেল এর মিশ্রণে ঘরোয়া টোটকা
পেয়াজে রয়েছে সালফার নামের একটি উপাদান যা আমাদের চুলের গুড়া রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। যা আপনার চুল পড়া ২০ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনবে।
পেয়াজ ও নারকেল তেলের মিশ্রণে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চুল পড়া বন্ধের কার্যকরি এই টোটকা। তা যেভাবে তৈরি করবেন;
- প্রথমে ২ টেবিল চামচ পেয়াজের রস একটি বাটিতে নেন।
- তারপর পেয়াজের রসের সাথে ২ টেবিল চামচ তেল মিশ্রণ করুন।
- ভালোভাবে মিশ্রণ হয়ে গেলে তা মাতায় ম্যাসাজ করুন।
- এবং ২০ থেকে ৩০মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে মেথি পেস্ট
আরেকটি কার্যকরি চুল পড়া বন্ধ করার উপায় হলো মেথি পেস্ট। যা আপনার চুল পড়া বন্ধে কার্যকর ভুমিকা পালন করবে। এতে থাকা প্রোটিন ও নিকোটিনিক এসিড চুলের গুড়া শক্ত করতে ভূমিকা পালন করে। যা আপনার চুলকে আগে তুলনায় আরো মোটা ও শক্তিশালী করে তুলবে।
মেথি পেস্ট যেভাবে তৈরি করবেন
- প্রথমে এক কাপের মতো কিছু মেথি রাতে পানিতে ভিজিয়ে রাখুন।
- তারপর সকালে এর সাথে অল্প কিছু পানি রেখে একসাথে পেস্ট করে নিন।
- এবং তা মাথায় ভালোভাবে ম্যাসাজ করুন।
- ২০ থেকে ৩০ মিনিট রেখে পরে ধুয়ে ফেলুন।
ডিম ও দইয়ের হিয়ার পেস্ট টোটকা
আপনার চুল যদি প্রোটিনের অভাবে দিন দিন শুধু ঝড়ে পড়ছে সেইক্ষেত্রে আপনি এই পেস্টি ব্যবহার করতে পারেন। যা আপনার চুলকে প্রোটিন সরবাহ করবে। কেননা ডিমে রয়েছে প্রচুর প্রোটিন যা দুর্বল চুলকে মজবুত ও শক্তিশালী করে তুলে।
ডিম ও দইয়ের হিয়ার পেস্ট যেভাবে তৈরি করবেন
- প্রথমে একটি ডিম ছোট একটি পাত্রে ঢেলে রাখুন।
- তারপর এর সাথে ৩ টেবিল চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন।
- আপনার মিশ্রণ হয়ে গেলে তা চুলে ভালোভাবে লাগান।
- এবং ২৫ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে আমলকি ও নারকেল
আপনি যদি ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় খুঁজেন সেইক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে কার্যকরী একটি টোটকা আমলকি ও নারকেল তেলের মিশ্রণ। আমলকিতে রয়েছে প্রচুর পরিমানের ভিটামিন সি। যা চুলের গুড়াকে ভিতর থেকে শক্তিশালী করে তুলে। এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল পড়া ৩০ থেকে ৬০% কম যেতে পারে।
যেভাবে আমলকি ও নারকেল তেলের মিশ্রণে টোটকা বানাবেন
- প্রথমে একটি ছোট পাত্রে এক চা চামচ আমলকি গুড়ো নেন।
- এবং এর সাথে পরিমাণ মতো কিছু নারকেল তেল মিশ্রণ করুন।
- তারপর তা অল্প আচেয় কিছু সময় গরম করুন।
- তার পর মিশ্রণটি কিছু সময় রেখে দিন ও ঠান্ডা হয়ে পরলে চুলে মেসাজ করুন।
- পরবর্তীতে এক থেকে দের ঘন্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল
চুলের বা ত্বকের যত্নে অ্যালোভেরা একটি কার্যকরি উপাদান। যা ত্বক বা চুলের গুড়াকে শীতল রাখতে ভালো কাজ করে। এবং নিয়মিত ব্যবহারে খুশকি ও স্ক্যাল্পের জালা ২০ থেকে ৫০% কমিয়ে আনে।
যেভাবে চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন;
- প্রথমে বাসায় অ্যালোভেরা এনে চামচের সাহায্যে পেস্ট করে নেন এবং টাটকা অ্যালোভেরা জেল মাতায় ভালোভাবে লাগান।
- তারপর ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- তবে এটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করবেন।
আশা করি আপনি ঘরোয়া ভাবে চুল পড়া বন্ধ করার উপায় ও কার্যকরী ট্রিক্স সম্পর্কে জেনে নিতে পেরেছেন।
জেনে নিন; উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়-| ডায়েট ও লাইফস্টাইল পরিবর্তন