ভিসা চেক

অনলাইন ভিসা চেক (সকল দেশ)

ট্রাবেলিং ও ভিসা তত্ত্ব

ঘরে বসে মুহূর্তেই আপনি যেভাবে বিশ্বের সকল দেশের ভিসা চেক করবেন তার বিস্তারিত তথ্য এবং একইসাথে যেকোনো দেশের ভিসা চেক করে নেয়ার যে প্লাটফর্ম গুলো রয়েছে তার লিংক এখানে পেয়ে যাবেন।

তাই আর দেরি না করে এখনই জেনে নেয়া যাক বিশ্বের সকল দেশের ভিসা যাচাই করার নিয়ম।

আপনি এই সম্পর্কে অবগত যে প্রতিটি দেশেরই ভিসা যাচাই করে নেয়ার জন্য সে দেশের নির্দিষ্ট আলাদা প্লাটফর্ম রয়েছে। তাই আপনি যে দেশের ভিসা যাচাই করে নিতে চান তার জন্য আপনাকে সে দেশের ভিসা চেক করে নেয়ার যে প্লাটফর্ম রয়েছে তা বিজিট করতে হবে।

তাই আপনার সর্বপ্রথম কাজ হিসাবে আপনি যে দেশের ভিসা যাচাই করে নিতে চান সে দেশের ভিসা চেক করে নেয়ার যে প্লাটফর্ম রয়েছে সেখানে প্রবেশ করতে হবে।

সৌদি ভিসা চেক

প্রথমে জেনে নেয়া যাক সৌদি ভিসা যাচাই করার নিয়ম। আপনি যদি সৌদি ভিসা চেক দিতে চান সেইক্ষেত্রে প্রথম কাজ হিসেবে সৌদি ভিসা যাচাই করে নেয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। তার জন্য নিচে দেয়া লিংকে ক্লিক করুন।

আপনি যখনই উপরের নিম্নলিখিত লিংকে ক্লিক করবেন তখন নিচে থাকা স্ক্রিনশট এর মতো একটি পেইজ দেখতে পাবেন। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা ও ভিসার ধরন এই তথ্যগুলো দেয়ার মাধ্যমে আপনি খুব সহজে সৌদি ভিসা যাচাই করে নিতে পারবেন।

ভিসা চেক

দেখে নিন: চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান: পাহাড়, সমুদ্র এবং ঐতিহাসিক নিদর্শন

দুবাই ভিসা চেক করার নিয়ম

আপনি যদি দুবাই ভিসা চেক করে নিতে চান সেইক্ষেত্রে নিচের কয়েকটি সিম্পল ধাপসমূহ অনুসরণ করতে হবে।

  • প্রথমত উপরের নিম্নলিখিত লিংক ভিজিট করতে হবে।
  • তারপর সেখান থেকে হোম পেইজে ক্লিক করে Public Services এই অপশনে প্রবেশ করতে হবে
  • তার পরবর্তী ধাপে আপনি File Validity নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  • আপনি যখন File Validity এই অপশনটিতে ক্লিক করবেন তখন সেখানে আপনার ভিসা চেক করে নেয়ার জন্য পাসপোর্ট নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেয়ার অপশন খুঁজে পাবেন।
  • শেষ ধাপে আপনার পাসপোর্ট নাম্বার ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সেখানে থাকা ক্যাপচার কোড সলভ করে নিন এবং নিচে থাকা search বাটনে ক্লিক করুন।

আপনার দেয়া সকল তথ্য যদি যথোপযুক্ত হয় তাহলে আপনি পরবর্তী পেজে আপনার ভিসার যে সকল তথ্য রয়েছে তা দেখতে পাবেন।

জেনে নিন: কোড দিয়ে জম্ম নিবন্ধন যাচাইয়ের নিয়ম

কাতার ভিসা চেক

আপনি যদি কাতার ভিসা যাচাই করে নিতে চান সেইক্ষেত্রে একইভাবে প্রথমে কাতার ভিসা যাচাই করে নেয়ার যে প্লাটফর্ম রয়েছে সেখানে প্রবেশ করে নিতে হবে। সেজন্য আপনি নিচে দেয়া লিংকে ক্লিক করুন।

আপনি যখনই উপরুক্ত লিংকে ক্লিক করবেন তখন নিচের স্ক্রিনশটের মতো একটি পেইজ দেখতে পাবেন। সেখানে আপনি চাইলে পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার যেকোনো একটি ব্যবহার করে আপনারা সুবিধা মতো ভিসা চেক করে নিতে পারবেন।

জেনে নিন: আল্লাহর কোন নাম পড়লে মনের আশা পূরণ হয়

ভিসা চেক

আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করে নিতে হবে তা হলো সেখানে থেকে পাসপোর্ট অপশন সিলেক্ট করে নিতে হবে।

এবং পরবর্তী ধাপ হিসেবে আপনার জাতিয়তা সিলেক্ট করে সেখানে থাকা ক্যাপচার কোড সলভ করে নেয়ার পর নিচে থাকা submit বাটনে ক্লিক করে দিতে হবে।

আপনার দেয়া প্রতিটি তথ্য যথোপযুক্ত হলে পরবর্তী পেজে আপনি আপনার ভিসার যে স্ট্যাটাস তা দেখতে পাবেন।

ওমান ভিসা চেক

সজজেই যেভাবে আপনি ওমান ভিসা চেক করে নিবেন তার নিম্নলিখিত ধাপ সমূহ :

  • প্রথমে প্রতিটা ভিসা যাচাই করার মতো নিম্নলিখিত লিংক ভিজিট করতে হবে।
  • এবং সেখানে প্রবেশ করে সেখান থেকে Order online and check the order status এই অপশন-টি ক্লিক করে নিন।
  • তারপর পরবর্তী পেজ থেজে Track your visa application status বা To access the service, click here এই লেখাটির উপর ক্লিক করুন।
  • To access the service, click here এই লেখাটির উপর ক্লিক করবেন তখন পরবর্তী পেইজে ভিসা স্ট্যাটাস দেখার জন্য আপনার প্রয়োজনীয় তথ্য দেয়ার মতো অপশন পেয়ে যাবেন।
  • সেখানে আপনার ভিসার
    ইলেক্ট্রনিক(Electronic) form number, পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা সিলেক্ট করে সেখানে থাকা ক্যাপচার কোড পূরণ করে নিনি।
  • তারপর শেষ ধাপে নিচে থাকা send বাটনে ক্লিক করে দিন।

আপনার দেয় তথ্য সঠিক হলে পরবর্তী মেসেজে আপনার ভিসা স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

কাতার ভিসা চেক

কাতার ভিসা যাচাই করে নেয়ার যে কয়েকটি সিম্পল ধাপ আপনাকে পারি দিতে হবে তার বিস্তারিত এখান থেকে দেখে নিন।

  • প্রথমে উপরোক্ত লিংকটি ভিজিট করে নিন।
  • তার পর সেখান থেকে আপনার সুবিধা মতো পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার যেকোনো একটি সিলেক্ট কিরে নিন।
  • আপনি যদি পাসপোর্ট নাম্বার সিলেক্ট করে থাকে তাহলে সেখানে আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে ফেলুন।
  • শেষ ধাপে সেখানে থাকা ক্যাপচার কোড সলভ করে নিচে থাকা submit বাটবে ক্লিক করে নিন।

প্রতিটি তথ্য যথোপযুক্ত হলে পরবর্তী পেজে আপনার ভিসার বিস্তারিত তথ্য সেখে নিতে পারবেন।

নিউজিল্যান্ড ভিসা চেক করার নিয়ম

আপনি যদি নিউজিল্যান্ড ভিসার জন্য আবেদন করে থাকেন সেইক্ষেত্রে আপনি যে ভাবে নিউজিল্যান্ড ভিসা চেক দিবেন তার বিস্তারিত নিচের আর্টিকেল ভিজিট করে জেনে নিতে পারবেন।

জেনে নিনি : নিউজিল্যান্ড ভিসা চেক করার নিয়ম

যেকোনো দেশের ভিসা যাচাইয়ের ক্ষেত্রে উপরুক্ত একই নিয়মে সে দেশের ভিসা যাচাইকরণের যে প্লাটফর্ম রয়েছে সেখানে প্রবেশ করে আপনার ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যেকোনো একটি ব্যবহার করে নেয়ার মাধ্যমে এবং সেখানে থাকা অন্য ফর্মালিটি পূর্ণ করে আপনি আপনার ভিসা যাচাইকরণের মাধ্যমে ভিসা স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

তাই সকল দেশের ভিসা যাচাইকরণ কার্য সহজে সম্পূর্ণ করে নেয়ার জন্য নিচে একসাথে সকল দেশের ভিসা যাচাইকরণ প্লাটফর্মের লিংক তুলে ধরা হয়েছে।

বিশ্বের সকল দেশের ভিসা চেক করার নিয়ম

বিশ্বের সকল দেশের ভিসা চেক করে নেয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাহলে ভিসা চেক করণের যে প্লাটফর্ম রয়েছে সেখানে প্রবেশ করতে হবে।

তাই আমরা এখানে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশের ভিসা চেক করে নেয়ার যে ওয়েবসাইট রয়েছে তার অফিসিয়াল লিংক দিয়ে রেখেছি।

আপনি যে দেশের ভিসা চেক করে নিতে চান সে দেশের নাম এর উপর ক্লিক করুন এবং পূর্বের নিয়ম অনুযায়ী ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে ভাসা চেক করার যে পেজ রয়েছে তা খূঁজে বের করুন। তার পরর্বতীতে সেখানে আপনার ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে সেখানে থাকা অন্যান্য শর্ত পূর্ণ করে সাবমিট করুন।

যে কারণবসত ভিসা স্ট্যাটাস অর্থাৎ ফলাফল আসে না

ভিসা চেক করার ক্ষেত্রে একটি কমন সমস্যা তাহল ভিসা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ফলাফল না আস। ফলাফল না আসার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্য থেকে সাধারণ যে ভুলগুলো থাকার কারণে আপনি ভিসা স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে বার বার ব্যর্থ হন।

  • প্রথমত ভুল ওয়েবসাইটে ভিসা চেক করা।
  • পাসপোর্ট বা ভিসা নাম্বার ভুল দেয়া।
  • ভিসা এখনো ইস্যু হয়নি।
  • সিস্টেম জনিতো সমস্যা।
  • সার্ভার সমস্যা।
  • ইন্টারনেট এর জটিলতা।
  • ব্লক আছে।
  • ভুল সার্ভিস সিলেক্ট করা।
  • নিতুন ভিসা কিন্তু এখনো এক্টিভ হয় নি।

ভিসা স্ট্যাটাস কোনটির মানে কি বুঝায়

আপনি যখনই ভিসা স্ট্যাটাস চেক করার কাজ সফলভাবে করে নিতে পারবেন তখন পরবর্তী মেসেজে আপনার ভিসার ধরন, অবস্থা বা এটি কোন পর্যায় আছে তা বেশির ভাগ সময় সংক্ষেপে জানানো হয়।

সেক্ষেত্রে আপনার জেনে নেয়ার প্রয়োজন পরে ভিসা স্ট্যাটাস কোনটির মানে কি বুঝায়।

  • Valid (Active):এর মানে আপনার ভিসা সম্পূর্ণ বৈধ আছে, কোনো সমস্যা নেই।
  • Expired:এই স্ট্যাটাসটি মানে আপনার ভিসার সময় শেষ হয়ে গেছে।
  • Iqama Issued: এর মানে আপনার রেসিডেন্স পারমিট বা Iqama তৈরি করা হয়েছে।
  • Under Process:এর মানে বুঝবেন আপনার ভিসা বা ইকামা এখনো তৈরি হচ্ছে অর্থাৎ আপনার ভিসা প্রক্রিয়াদিন রয়েছে। 
  • Huroob: এই স্ট্যাটাসি দ্বারা বুঝিয়ে থাকে কফিল আপনাকে “পলাতক” হিসেবে রিপোর্ট করেছে। অর্থাৎ আপনি অবৈধ। 
  • Final Exit:Final exit এটি দ্বারা বুঝায় আপনাকে  দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।
  • Exit Re-Entry:এর বুঝবেন আপনি সাময়িকভাবে দেশে যেতে পারবেন এবং আবার ফিরে আসতে পারবেন।
  • Transferred:আপনি যদি আপনার কফিল পরিবর্তন করেন এবং এটি সফল ভাবে সম্পূর্ণ হয় তাহলে এই মেসেজটি দেখতে পাবেন।
  • Cancelled:এর মানে আপনার ভিসা বা ইকামা বাতিল করা হয়েছে।
  • Not Issued: ভিসা এখনো অনুমোদন পায়নি।আবেদন করা আছে, কিন্তু তৈরি হয়নি।
  • Used: অর্থাৎ এই ভিসা ব্যবহার করে আপনি ইতিমধ্যে দেশে প্রবেশ করেছেন।
  • Rejected: যার মানে আপনার ভিসা আবেদন বাতিল হয়েছে।আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে।
  • On Hold / Suspended: এই স্ট্যাটাস অর্থ কোনো কারণে আপনার ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এটা সাধারণত হয়ে থাকে তদন্ত বা কাগজপত্র সমস্যা থাকার কারণ বসত ।
  • Absconding Case Filed: এই মেসেজেটি দেখতে পেলে বুঝতে হবে আপনার বিরুদ্ধে পলাতক মামলা হয়েছে (Huroob-এর মতো)।যা আপনার জন্য খুব গুরুতর সমস্যা।
  • Renewal Required: এই স্ট্যাটাস সাধারণত দেয়া হয় যখন আপনার ইকামা/ভিসা নবায়ন করার দরকার হবে অর্থাৎ আপনার ইকামা বা ভিস নবায়ন করতে হবে।

যেকোনো দেশের ভিসা চেক করার নিয়ম কি বা ভুসা যাচাইয়ের জন্য আপনার যে সমস্ত তথ্য পূর্বেই জেনে নেয়ার প্রয়োজন তার যাবতীয় তথ্য এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে।

আশা করি আপনি এই আর্টিকেলে থেকে আপনি খুব সহজেই ভিসা যাচাইকরণ কার্য সম্পূর্ণ করে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *