১ ভরি সমান কত গ্রাম? ও স্বর্ণ পরিমাপের একক সমূহ কি
১ ভরি সমান কত গ্রাম অর্থাৎ আপনার কাছে যদি এক ভরি বা তারচেয়ে বেশি স্বর্ণ থাকে সেইক্ষেত্রে আপনার কাছে কত গ্রাম স্বর্ণ আছে? বিষয়টি এমন যে আমরা সকল হিসাব বুঝতে পারলেও স্বর্ণ পরিমাপের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র।
তাই হঠাৎ কেউ যদি প্রশ্ন করে বসে বা বলে এখানে অতো গ্রাম স্বর্ণ আছে। সেই ক্ষেত্রে এটা বুঝা কষ্টকর হয়ে যা, যে এখানে আসলে কত ভরি স্বর্ণ। অথবা আপনার কাছে যদি ১ কেজি বা তারচেয়ে কম স্বর্ণ থাকে সেইক্ষেত্রেও তার বিপরীত প্রশ্নে অর্থাৎ ১ কেজি স্বর্ণে কত ভরি হতে পারে? এমন বিষয়ে আমরা কত জনইবা জানি।
তাই আর দেরি না করে আজকের আর্টিকেলে এই সকল প্রশ্নের উত্তরে জেনে নেয়া যাক ১ ভরি সমান কত গ্রাম স্বর্ণ? এবং এরই সাথে স্বর্ণ পরিমাপের প্রচলিত সকল একক সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি।
তাছাড়াও এই আর্টিকেলে থাকছে স্বর্ণের বিশুদ্ধতায় যাচাই বা স্বর্ণের হলমার্ক দেখে স্বর্ণের প্রকারভেদ জেনে নেয়ার প্রক্রিয়া সমূহের বিস্তারিত তথ্য।
১ ভরি সমান কত গ্রাম
আপনি যদি স্বর্ণ পরিমাপের আন্তর্জাতিক একক দেখেন তাহলে যে তথ্যটি দেখবেন তা হলো ১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম প্রায়।
আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপে ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম
১ কেজি সমান কত ভরি
১ ভরি সমান কত গ্রাম এই প্রশ্নের উত্তরে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন ১ কেজি স্বর্ণে কত ভরি হয়। অর্থাৎ আপনার কাছে যদি ১ ভরি স্বর্ণ থাকে সেইক্ষেত্রে ১ ভরি সমান কত গ্রাম স্বর্ণ হয় তা জানার মাধ্যমে আপনি বলে দিতে পারবেন ১ কেজি স্বর্ণ সমান কত ভরি হবে।
বিষয়টা সহজভাবে যদি বলি, আপনি এক ভরি স্বর্ণ বা ১১.৬৬৪ গ্রাম এই সংখ্যাটি দিয়ে ১০০০ এই সংখ্যাটিকে ভাগ করে নেন তাহলে আপনি খুব সহজে জেনে নিবেন ১ কেজি স্বর্ণ সমান কত ভরি হয়।
অর্থাৎ এই সংখ্যাগুলো ভাগকরে নিলে দ্বারা ১ কেজি স্বর্ণ সমান ৮৫ ভরি থেকে বেশকিছুটা বেশি।
১ কেজি = ৮৫.৭৬৩ ভরি
বিষয়টিকে জটিলভাবে বলার কারণ আপনি যদি কোনো সময় ১ ভরি সমান কত গ্রাম বা ১ কেজি সমান কত ভরি তার মধ্য থেকে যেকোনো একটি তথ্য ভুলে যান সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই হিসাব করে বলে দিতে পারবেন ১ ভরি অথবা ১ কেজি স্বর্ণের হিসাব কত হবে।
আশা করি আপনি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। চলুন এবার জেনে নেয়া যাক স্বর্ণ পরিমাপের অন্যান্য একক সমূহ বিস্তারিত।
স্বর্ণ পরিমাপের একক সমূহ
| একক সমূহ | পরিমাণ(গ্রাম অনুযায়ী) |
| ভরি | ১১.৬৬৪ গ্রাম |
| তুলা | ১১.৬৬৩ গ্রাম |
| আনা | ০.৭২৯ গ্রাম |
| রতি | ০.১২১৫ গ্রাম |
| চাওয়াল | ০.০৬৪৮ গ্রাম |
| ক্যারেট | বিশুদ্ধতার একক |
| কিলোগ্রাম | ১০০০ গ্রাম |
| মিলিগ্রাম | ০.০০১ গ্রাম |
| ট্রয় আউন্স | ৩১.১০৩৫ গ্রাম |
উপরুক্ত চার্ট থেকে অবশ্য আপনি এতো সময়ে স্বর্ণ পরিমাপের একক সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিতে পেরেছেন। তবে এখন যদি আপনি জেনে নিতে চান, স্বর্ণ-অলঙ্কার দেখে স্বর্ণের বিশুদ্ধতা যাচাই করার পদ্ধতি কি? তাহলে আপনি আর্টিকেলের নিচের দিকে অগ্রসর হতে পারেন। এবং সেখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবে কিভাবে স্বর্ণ-অলঙ্কার দেখে বিশুদ্ধতায় যাচাই করবেন।
স্বর্ণের বিশুদ্ধতার একক ও পরিমাণ
স্বর্ণের বিশুদ্ধতা যাচাই এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, তা হলো আপনার কাছে থাকা স্বর্ণ-অলঙ্কারটি ভালোভাবে দেখে নিতে হবে এবং সেটার গায়ে থাকা কোড নম্বরটির দিকে নজর দিতে হবে।আর এটাকেই স্বর্ণের হলমার্ক বলা হয়। স্বর্ণের প্রকার বেদ অনুসারে এই হলমার্ক ভিন্ন হয়।
আর আপনি সহজে এই হলমার্ক দেখে বুঝে যেতে পারবেন আপনার হাতে থাকা স্বর্ণ অলঙ্কারটি আসলে কত ক্যারেটের। তা বুঝে যেতে পারলে আপনি তাও বলে দিতে পারবেন সেই গহনার কত ভাগ বিশুদ্ধ স্বর্ণ রয়েছে।
যেমন আপনার হাতে থাকা গহনায় যদি ৯৯৯ এই নম্বরটি লেখা থাকে তাহলে এটি ২৪ ক্যারেটের একটি গহনায়। অর্থাৎ এর পুরোটাই খাটি সোনা। এর মধ্যে কোনো খাদ বা ধাতু মিশ্রিত নেই। আর এরকম প্রতিটি গহনায় একটি করে এই হলমার্ক রেখা থাকবে।
স্বর্ণের হলমার্ক সমূহ
| হলমার্ক | ক্যারেট |
| ৯৯৯ | ২৪ ক্যারেট |
| ৯১৬ | ২২ ক্যারেট |
| ৮৭৫ | ২১ ক্যারেট |
| ৮৩৩ | ২০ ক্যারেট |
| ৭৫০ | ১৮ ক্যারেট |
| ৭০৮ | ১৭ ক্যারেট |
| ৬৬৬ | ১৬ ক্যারেট |
| ৪১৭ | ১০ ক্যারেট |
উপরুক্ত চার্ট থেকে আপনি অবশ্যই অবগত হতে পেরেছেন হলমার্ক দেখে কিভাবে স্বর্ণের ক্যারেট জেনে নেয়া যায়। তাহলে এখন চলুন জেনে নেয়া যাক স্বর্ণে ক্যারেট থেকে বিশুদ্ধতায় যাচাই করার মাধ্যম কি?
অর্থাৎ ১ ভরি সমান কত গ্রাম এই প্রশ্নের উত্তরে অনেক সময় এইরকম প্রশ্ন জাগে ১ ভরি স্বর্ণে কি পরিমাণ বিশুদ্ধ স্বর্ণ রয়েছে? তা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যদি আপনার জানা থাকে আপনার কাছে থাকা স্বর্ণটি কত ক্যারেটের। অর্থাৎ স্বর্ণের বিশুদ্ধতা ভিত্তি করে স্বর্ণকে বিভিন্ন ক্যারেটে ভাগ করা হয়।
প্রতি ক্যারেটে স্বর্ণের বিশুদ্ধতার পরিমাণ
| স্বর্ণের প্রকার | স্বর্ণের পরিমাণ | খাদ বা ধাতু |
| ২৪ ক্যারেট | সম্পূর্ণ অংশ | ০০ অংশ |
| ২২ ক্যারেট | ২২ অংশ | ২ অংশ |
| ২০ ক্যারেট | ২০ অংশ | ৪ অংশ |
| ১৮ ক্যারেট | ১৮ অংশ | ৬ অংশ |
| ১৪ ক্যারেট | ১৪ অংশ | ১০ অংশ |
| ১০ ক্যারেট | ১০ অংশ | ১৪ অংশ |
উদাহরণস্বরূপ বিষয়টি আরো সহজ ভাবে বলতে হলে ২৪ ক্যারেট এর কোনো স্বর্ণালঙ্কারে কোনো প্রকার ধাতু মিশ্রণ করা হয় না। তবে ২২ ক্যারেটে এর কোনো স্বর্ণালঙ্কারে তার ২৪ অংশের ২ অংশ ধাতব মিশ্রণ করা হয়।
এরকম ভাবে স্বর্ণের ক্যারেট নির্বাচন করার হয় স্বর্ণালংকারের কত অংশ ধাতব মিশ্রণ করা হয়েছে তার উপর ভিত্তি করে।
আরো জানুন: আজকের স্বর্ণের দাম