সৌদি ভিসা চেক করার লিংক

সৌদি ভিসা চেক করার লিংক – সৌদি আরবের ভিসা যাচাই

ট্রাবেলিং ও ভিসা তত্ত্ব

আপনি যদি সৌদি ভিসা চেক করে নিতে চান সেইক্ষেত্রে আপনার সর্বপ্রথম সৌদি ভিসা চেক করার লিংক -টির প্রয়োজন হবে। যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সৌদি ভিসা চেক করে নেয়ার মাধ্যমে আপনার ভিসার যাবতীয় আপডেট জেনে নিতে পারবেন।

এরই ধারাবাহিকতায় আমরা এই আর্টিকেলে সৌদি ভিসা চেক করার লিংক সহ যেভাবে লিংকে প্রবেশ করে সৌদি আরবের ভিসা চেক করে নিবেন তার বিস্তারিত তুলে ধরেছি।

তাই আর দেরি না করে সম্পূর্ণ আর্টিকেল পড়ে জেনে নিন সৌদি ভিসা চেক করার লিংক থেকে কিভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন। এবং আপনার ভিসার আপডেট কিভাবে যানবেন।

আর এটা একেবারেই সহজ বিষয় যে সৌদি আরবের ভিসা অনলাইনে মাধ্যমে আপনি যদি যাচাই করে নিতে চান তাহলে আপনাকে সৌদি আরবের ভিসা চেক করার লিংক থেকে সেটি জেনে নিতে হবে কিংবা সৌদি আরবের ভিসা সংস্থার মাধ্যমে যাচাই করে নিতে হবে।

সৌদি ভিসা চেক করার লিংক

সৌদি ভিসা চেক করার লিংক হিসেবে যে লিংক বিদ্যমান রয়েছে অর্থাৎ যে লিংকে প্রবেশ করার মাধ্যমে আপনি সৌদি ভিসা যাচাই করে নিতে পারবেন, সেই লিংক নিচে দেয়া হলো।

এক্ষেত্রে যখনই আপনি উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন তারপরে আপনি নিম্নলিখিত স্ক্রিনশট এর মত একটি পেইজ দেখতে পারবেন, যেখানে আপনার সৌদি আরবের ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য দেয়ার মাধ্যমে সৌদি আরবের ভিসা যাচাই করে নিতে পারবেন।

সৌদি ভিসা চেক করার লিংক - সৌদি আরবের ভিসা যাচাই

তবে উপরে উল্লেখিত লিংক ভিজিট করার পর এই পেজটিকে আপনি আরবি ভাষায় দেখতে পারবেন।

আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হল এই পেজটিকে আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে এবং ইংরেজিতে ট্রান্সলেট করে নিলে আপনি এ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন।

সেক্ষেত্রে যখন আপনি এই ওয়েবসাইটে ভিজিট করবেন তখনই গুগল ট্রান্সলেট কর্তৃক আপনাকে একটি নোটিফিকেশন দিবে সেখানে ক্লিক করে নিলে আপনি পেজেটিকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে সক্ষম হবেন কিংবা বাংলায় ট্রান্সফার করে নিতে সক্ষম হবেন।

তারপর আপনি সেখানে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সেখানে থাকা conduct research বাটনের ক্লিক করুন।

ভিসা যাচাইয়ে যা যা প্রয়োজন হয়

সৌদি ভিসা চেক করার লিংক থেকে বা যেকোনো মাধ্যম থেকে ভিসা চেক করতে হলে আপনার ব্যাক্তিগত কিছু ইনফরমেশন এর প্রয়োজন হবে। যেমন;

Passport Number:

আপনাকে যেই তথ্যটি দিতে হবে সেটি হলো আপনার যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট এর নাম্বার গুলো যথাযথভাবে বসিয়ে দিতে হবে।

Current nationality :

এই বক্সে আপনাকে যে ইনফরমেশন দিতে হবে সেটি হলো আপনি বর্তমানে যে দেশের নাগরিক সেই দেশের নামটি নির্বাচন করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশে নাগরিক হন তাহলে এখান থেকে বাংলাদেশী নির্বাচন করে নিন।

Visa type :

আপনি যে ভিসায়, বর্তমানে সৌদি আরবে যাবেন সেই ভিসার টাইপ এখান থেকে নির্বাচন করে নিন।

Arrival point :

সৌদি আরবের যে শহরে আপনি গিয়ে পৌঁছাবেন অর্থাৎ যে শহরে কাজ করার জন্য আপনি ভিসার জন্য আবেদন করেছেন, সেই শহর এখান থেকে নির্বাচন করে নিবেন৷

Image code:

ছবিতে আপনি যে শব্দগুলো দেখছেন অর্থাৎ যে সংখ্যাগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই সংখ্যাগুলো এখানে থাকা বক্সে বসিয়ে দিন।

এবং তারপরে একদম সর্বশেষে, conduct research বাটনের উপরে ক্লিক করে দিলেই আপনার দেন ইনফরমেশন গুলো যদি সঠিক থেকে থাকে তাহলে আপনি সৌদি আরবের ভিসা যাচাই করে নিতে পারবেন।

জেনে নিন: নিউজিল্যান্ড ভিসা চেক করার নিয়ম

ভিসা স্ট্যাটাস কোনটির মানে কি বুঝবেন

সৌদি ভিসা চেক করার লিংক থেকে যখন আপনার সৌদি ভিসা চেক দেবেন তখন আপনাকে ফিরতি মেসেজের আপনার ভিসার আপডেট যানাবে। যা অনেক সময় অতি সংক্ষিপ্ত থাকে যার অর্থ বুঝা টারপ হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় প্রয়োজন পড়ে ভিসা স্ট্যাটাস কোনটির মানে কি বুঝবেন তার বিশ্লেষণ।

  • Application Received বা Submitted: আপনি যখন ভিসা যাচাইয়ের সময় এই স্ট্যাটাসটি দেখবেন তখন এর মানে আপনাকে বুঝাচ্ছে আপনার আবেদন জমা হয়েছে এবং আপনার ডকুমেন্ট যাচাই কার্য চলমান।
  • Under Review বা Processing: এই ধরনের স্ট্যাটাস আপনি যদি দেখেন তাহকে বুঝবেন ইমিগ্রেশন অফিস আপনার আবেদনটি পর্যালোচনা করছে।
  • Pending for Sponsor বা Company Approval: আপনার ভিসা স্ট্যাটাস যাচাইয়ে যদি এ ধরনের কোনো রিপ্লাই আসে তাহলে বুঝবেন আপনার ভিসা স্পনসর বা কোম্পানির পক্ষ থেকে এখনও নিশ্চিতকরণ বাকি আছে।
  • Pending for KSA Approval: তার অর্থ আপনার ভিসা এখনও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
  • Pending Security Check: এর মানে বুঝায় আপনার নিরাপত্তা,মেডিকেল, বায়োমেট্রিক যাচাই চলছে। আর এই স্ট্যাটাসটি যেতে বা এই ধাপ অতিক্রম করতে সময় বেশি লাগতে পারে। তাই কিছু দিন অপেক্ষা করুন এবং তার পর আবার চেক করুন।
  • Document Verification Required: আপনার কোনো কাগজ বা ডকুমেন্ট সঠিক না হলে বা ইমিগ্রেশন অফিসের পুনরায় কোনো কাগজ প্রয়োজন হলে এই স্ট্যাটাস দেখাতে পারে।
  • Payment Required: এই স্ট্যাটাস-টির অর্থ আপনার ভিসা ফি বা চার্জ বাকি রয়েছে।
  • Approved: এর মানে আপনার ভিসা অফিসিয়ালি ভাবে অনুমোদিত। 
  • Ready to Print বা Visa Can Be Printed: এই স্ট্যাটাসটি অর্থ আপনি এখন চাইলে আপনার ভিসা ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন।
  • Printed : যখন আপনার ভিসা প্রিন্ট বা ডাউনলোড করা হয়ে যাবে তখন এই স্ট্যাটাসটি দেখতে পাবেন।
  • Issued: এর অর্থ এখন আপনি চাইলে এই ভিসার মাধ্যমে অফিসিয়ালি ভানে যেকোনো  মূহুর্তে সৌদি ভ্রমণ করতে পারবেন।
  • In Transit: এর অর্থ আপনার ভিসা এখনও  ট্রাভেল বা পাসপোর্ট ডেলিভারি প্রসেসে আছে।
  • Medical Pending বা Medical Exam Required: এই স্ট্যাটাস-টি শুধু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আসে। এর অর্থ বুঝায় আপনার মেডিকেল টেস্ট করতে হবে।
  • Fingerprint Required বা Biometrics Required: আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাকি রয়ে থাকলে এই স্ট্যাটাসটি দেখতে পাবেন।
  • Transfer in Progress: এই স্ট্যাটাস-টি অর্থ আপনার স্পনসর বা কাফালা পরিবর্তন চলছে।
  • Rejected: এর অর্থ আপনার ভিসা আবেদন বাতিল হয়েছে। এর কারণ আপনার ডকুমেন্ট,নিরাপত্তা বা স্পনসর সমস্যা ইত্যাদি হতে পারে। 
  • Cancelled বা Visa Cancelled: এর অর্থ আপনার ভিসা অনুমোদনের পরে বাতিল করা হয়েছে।
  • Cancelled by Sponsor: এই স্ট্যাটাসটির অর্থ আপনার স্পনসর বা মালিক আপনার ভিসা বাতিল করে দিয়েছে।
  • Invalid: যার অর্থ আপনার ভিসার মেয়াদ শেষ অথবা তা অ্যাক্টিভ করা হয়নি বা সিস্টেমে অকার্যকর। 

আশা করি সৌদি ভিসা চেক করার লিংক থেকে ভিসা যাচাই করার নিয়ম ও সেই সাথে ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পেরেছেন।

আর উপরে উল্লেখিত উপায়ে খুব সহজেই সৌদি আরবের ভিসা যাচাই করার লিঙ্ক এর সহায়তায় সৌদি আরবের ভিসা যাচাই করে নিতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *