Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Revtimely Revtimely

Your Time, Our Priority

Revtimely Revtimely

Your Time, Our Priority

  • Home
  • About us
  • Contact us
  • Privacy and Policy

অনলাইন মার্কেটিং

  • Home
  • About us
  • Contact us
  • Privacy and Policy
Subscribe
Close

Search

Home/ইসলামিক/ঘুম থেকে উঠার দোয়া ও পাঠ করার নিয়ম
ঘুম থেকে উঠার দোয়া ও পাঠ করার নিয়ম

ঘুম থেকে উঠার দোয়া ও পাঠ করার নিয়ম

By Pabel Ahmed
June 10, 2026 2 Min Read

আসসালামু আলাইকুম, ইসলামিক আজকের টপিকে “ঘুম থেকে উঠার দোয়া ও পাঠ করার নিয়ম“ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসারে আমাদের জীবন গড়ে তোলার মধ্যেই রয়েছে অগ্রগতি ফজিলত।

তারই মধ্যে একটি হচ্ছে ঘুম থেকে উঠার দোয়া। অর্থাৎ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আর্দশে যেভাবে ঘুম থেকে উঠবেন তারই পেক্ষাপট এখানে সম্পূর্ণ রুপে তুলে ধরা হয়েছে। কেননা ঘুম হচ্ছে মানুষের জীবনের ক্ষনস্থায়ী মৃত্যু। তাই ঘুম থেকে জেগে উঠা আল্লাহর দেয়া একটি নিয়ামত।

আর আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামত এর জন্য শোকর আদায় করার আমাদের জন্য ফরজ। তাই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে আল্লাহ শোকর আদায়ের জন্য আমাদের একটি দোয়া শিখিয়েছেন।

এরই ধারাবাহিকতা আজকের এই ইসলামিক টপিকে জেনে নিতে পারবেন ঘুম থেকে উঠার দোয়া ও পাঠ করার নিয়ম এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত।

Contents

  • 1. ঘুম থেকে উঠার দোয়া
    • 1.1. ঘুম থেকে উঠার দোয়া পড়ার নিয়ম
    • 1.2. দোয়া পাঠ করার ফজিলত
      • 1.2.1. সকালে ঘুম থেকে উঠার পর কিছু সুন্নত আমল

ঘুম থেকে উঠার দোয়া

ঘুম’ যা মানুষের জীবনের ছোট মৃত্যু। তাই ঘুম থেকে উঠার পরা দোয়া করার মাধ্যমে আল্লার প্রতি বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক।

তাই সর্বোত্তম উপায়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ও উম্মত দের উদ্দেশ্যে নিম্নলিখিত দোয়া পাঠ করার নির্দেশ দিয়েছেন।

দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন্নুশূর।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর মতো ঘুম থেকে জীবিত করেছেন, এবং তাঁরই দিকে আমাদের পুনরুত্থান।

দোয়ার উৎস: এই দোয়াটি এসেছে সহিহ বুখারি, ৬৩১২ নং হাদিস থেকে যা বর্ণনা করেছেন হুযাইফা (রাঃ)। আর এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই প্রথমে এই দোয়াটি পাঠ করতেন। তাই ফকিহগন উম্মতে মোহাম্মদ এর জন্য এই দোয়া পড়া সুন্নত।

ঘুম থেকে উঠার দোয়া পড়ার নিয়ম

ঘুম থেকে ওঠার পর, চোখ খুলে, শয্যা থেকে উঠার আগেই এবং নড়াচড়া করার পূর্বেই এই দোয়া পাঠ করা সর্বোত্তম। তবে বসে কিংবা ঘুম থেকে উঠেও তা পাঠ করা যাবে।

দোয়া পাঠ করার ফজিলত

দোয়া পাঠের মাধ্যমে দিনের শুরু বরকতময় হয়। কারণ সকালে প্রথম উচ্চারণ আল্লাহর প্রশংসা হলে আল্লাহ বান্দাকে দিনভর তাঁর সাহায্যে ঘিরে রাখেন।

তাছাড়া দিনের শুরু আল্লাহর নামে হওয়ার ফলে বান্দর ঈমান পূর্ণর জীবিত হয়। কেননা দোয়াটি আল্লাহর প্রতি বিশ্বাস, কৃতজ্ঞতা ও আখিরাতের স্মৃতি জাগায়। যা ঈমানকে পুনর্জীবিত করে।

এবং অন্য ক্ষেত্রে গবেষণাও বলা হয় দিনের শুরু ইতিবাচকভাবে হলে পুরো দিনই সুন্দর কাটে। আর ঘুম থেকে উঠার দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা ফলে ঈমানদারদের মন প্রশান্তি পায়। যা পুরো দিনকে আল্লাহর করে নেয়।

সকালে ঘুম থেকে উঠার পর কিছু সুন্নত আমল

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার দোয়া পড়ার নিয়ম পাঠ করার পর আরো কিছু অতিরিক্ত আমল করার নির্দেশ দেন। যেমন;

  • হাতের তালু তিনবার ঝাড়া

এর মানে, হাত মুটোবদ্ধ করে উপরের দিকে ঘষানো যেভাবে হাতের ধূলো ঝারানো হয়। এভাবে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙার সাথে সাথে দোয়া পাঠের পর হাতের তালু তিন বার ঝেড়ে মুখমণ্ডলে বুলাতেন।

  • মিসওয়াক করা
  • লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা
  • দুই রাকাত সালাতুল ফজর পড়া

যা পাঠ এবং আমল করার মাধ্যমে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় আল্লাহকে স্মরণ করতেন। তাই আমাদেরব উচিৎ ঘুম থেকে উঠার দোয়া পাঠ করার সাথে এই আমল গুলো লব্দ করা।

আরো পড়ুন: গলায় কাটা নামানোর দোয়া

Author

Pabel Ahmed

Follow Me
Other Articles
শায়খ মাহমুদ আল-হাসানাত এর বলা ৩০ সেকেন্ডর খুতবা
Previous

শায়খ মাহমুদ আল-হাসানাত এর বলা ৩০ সেকেন্ডর খুতবা

গলায় কাটা নামানোর দোয়া
Next

গলায় কাটা নামানোর দোয়া

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট

  • অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করার সকল নিয়ম
  • ওমানের 100 রিয়াল বাংলাদেশের কত টাকা আজকের সর্বশেষ আপডেট
  • আল্লাহর কোন নাম পড়লে মনের আশা পুরন হয়
  • কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
  • কুয়েত ১ টাকা বাংলাদেশের কত টাকা সর্বশেষ আপডেট

ব্লগ ক্যাটাগরি

  • অন্যান্য
  • ইসলামিক
  • টাকার রেট
  • ট্রাবেলিং ও ভিসা তত্ত্ব
  • ব্যাংক ও সরকারি সেবা
  • স্বাস্থ্য টিপস

সরকারি সেবা

  • জমির খাজনা চেক
  • বয়স্ক ভাতা আবেদন
  • পল্লী বিদ্যুৎ মিটার আবেদন
  • জন্ম নিবন্ধন যাচাই
Copyright 2026 — Revtimely. All rights reserved. Blogsy WordPress Theme