অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান
আপনি যদি খুব সহজেই অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করে নিতে চান, তাহলে সেই কাজটি ঘরে বসে কিভাবে অনলাইনে মাধ্যমে সম্পন্ন করতে পারবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন।
কারণ বর্তমান সময়ে আপনি যদি যেকোনো জায়গায় কিংবা জমির সরকারি হিসাব-নিকাশ অনুযায়ী এর সত্যতা যাচাই করে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করে নিতে হয়।
আর যেহেতু, আপনি এই কাজটি সহজে অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন সে ক্ষেত্রে আপনাকে অন্য কোন মাধ্যমে এই কাজটি করে নেয়ার প্রয়োজন হয় না।
পূর্বে দেখা যেত আপনি যদি এই কাজটি সম্পন্ন করে নিতে চাইতেন তাহলে আপনাকে অফলাইনে, অন্য অনেক জনের শরণাপন্ন হতে হতো এবং অনেক সময় খোঁজাখুঁজির পরে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারতেন।
তবে এই কাজটি সহজ করে দেয়ার জন্য অনলাইনের মাধ্যমে আপনি এটি যাতে যাচাই করে নিতে পারেন সেই ব্যবস্থাটি বাংলাদেশ সরকার ইতিমধ্যে করে রেখেছে।
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান
আপনি যদি খুব সহজেই অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে আপনি সহজ কয়েকটি পদক্ষেপ অনুসরণ করার মাধ্যমে এই কাজটি সফলভাবে সম্পন্ন করে নিতে পারবেন।
অনলাইনের মাধ্যমে খতিয়ান অনুসন্ধান করে নেয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল নিম্নলিখিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে:
যখনই আপনি উপরে উল্লেখিত ওয়েবসাইটে ভিজিট করবেন তখন আপনি নিম্নলিখিত স্ক্রিনশট এর মত অনেকগুলো অপশন দেখতে পারবেন। এবার আপনি যেহেতু এখান থেকে নামজারি এবং একই সাথে খতিয়ান অনুসন্ধান করে নিতে চান, সে ক্ষেত্রে এই অপশন আপনি এখানে পেয়ে যাবেন।
অর্থাৎ এই ওয়েবসাইটের উপরের দিকে আপনি যদি নজর করেন, তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে সার্ভের খতিয়ান এবং একই সাথে এখানে আরেকটি অপশন বিদ্যমান রয়েছে আর সেটি হল নামজারি খতিয়ান।

এবার এই দুইটি অপশনের মধ্যে থেকে আপনি নিজেই যে কাজটি সম্পন্ন করতে চান সেই অপশনের উপরে ক্লিক করে দিন এবং তারপরে পেইজটিকে যখন আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, তখন আপনি ইনফরমেশন দিয়ে বক্স ফিলাপ করে নেয়ার মত অপশন দেখতে পারবেন।
এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনার মৌজা নাম লিখে নিতে হবে এবং তারপরে এখানে আপনি যদি খতিয়ান নাম্বার লিখে দেন, তাহলে আপনি খুব সহজেই এই অনুসন্ধানের কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও আপনি যদি, “অধিকতর অনুসন্ধান” অপশনটির উপরে ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আপনি মালিকের নাম এবং একই সাথে দাগ নাম্বার সিলেক্ট করতে পারবেন, যাতে করে অনুসন্ধানের কাজ আরো সফলভাবে সম্পন্ন করে নেয়া যায়।
উপরে যে পদ্ধতিটি বর্ণনা করা হয়েছে, ঠিক একই রকম ভাবে এখানে যতগুলো অপশন রয়েছে প্রতিটি অপশন ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত অনুসন্ধান করতে পারবেন।
কিভাবে আপনি চাইলে খুব সহজেই, অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন সে সংক্রান্ত যাবতীয় তথ্য উপরে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
এছাড়াও জেনে নিন: বয়স্ক ভাতা কত টাকা ২০২৬ – বয়স্ক ভাতা আবেদন
নামজারি খতিয়ান অনুসন্ধানে কিছু ফ্যাক্ট
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করার সমন অনেক ক্ষেত্রে কিছু কারণ বসত জটিলতা দেখা দিতে পারে। যার ফলে আপনি অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করার সময় ব্যর্থ হতে পারেন। এরই ধারাবাহিকতায় আমরা এখানে কিছু কম ফ্যাক্ট তুলে ধরেছি যার কারণ বসত অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধানে জটিলতা দেখা দিয়ে থাকে।
ডেটা ডিজিটাইজড না হওয়া:
আপনি যখন আপনার জমির মৌজা নম্বর দিয়ে জমির খতিয়ান যাচাই করতে চাইবেন তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার জমি এখনও ডিজিটাইজড না হওয়ার কারণ বসত তা অনলাইনে দেখাচ্ছে না। এইক্ষেত্রে আপনি আগে নিকটস্থ ইউনিয়ন বা ভূমি অফিস থেকে আপনার জমি অনলাইন হয়েছে কিনা তা নিশ্চিত হন।
ভুল ভাবে ডেটা এন্টি করা:
অর্থাৎ আপনি যখন নাম, খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মৌজার বানানে অথবা কোড এন্টির সময় ভুল ডেটা বসাবেন তখন আপনার জমির তথ্য খুঁজে নেয়া যায় না।
সার্ভার ত্রুটি:
অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার দেয়া সকল তথ্যাদি সঠিক থাকা সর্তেও আপনার জমির কোনো তথ্য আসছে না। সেইক্ষেত্রে কমন একটি কারণ হতে পারে সার্ভার জটিলতা বা আপনার ফোনের ইন্টারনেট সংযোগ।
নামজারি কার্য চলমান:
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করার সময় যদি আপনার জমির নামজারি কার্য চলমান থাকে সেইক্ষেত্রে আপনি সার্ভারে জমির রেকর্ড পাবেন না।
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান এর ক্ষেত্রে আমরা শুধু যে কমন কারণ গুলো বসত সার্ভারে জটিলতা দেখা দেয় তা তুলে ধরেছি। তাছাড়াও অনেক এরকম কারণ রয়েছে যার কারণ বসত আপনার জমির কোনো রেকর্ড অনলাইনে অনুসন্ধানে দেখতে পাবেন না।