রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ – এটিএম, এজেন্ট, নেক্সাসপে
রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ কত?বাংলাদেশের যে সমস্ত মোবাইল ব্যাংকিং অপারেটর রয়েছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি হলো রকেট মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা প্রেরণ করতে পারবেন।
তবে যখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গা কিংবা এক রকেট একাউন্ট থেকে অন্য আরেকটি রকেট একাউন্টে টাকা প্রেরণ করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই সেই টাকা উত্তোলন করার ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ প্রদান করতে হবে। আর এই চার্জি রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ।
রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ কত টাকা অর্থাৎ রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন বা টাকা পেরন করার ক্ষেত্রে কত টাকা খরচ হবে এই সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এখান থেকে জেনে নিতে পারবেন।
রকেট একাউন্টের ক্যাশ আউট চার্জ
রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন করার ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ কত টাকা হবে, সেটি মূলত প্রতি হাজারের জন্য ক্যালকুলেট করা হয়।
এছাড়া রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন করার ক্ষেত্রে আপনি যেহেতু সর্বমোট তিনটি পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন সে ক্ষেত্রে এই তিনটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে টাকা উত্তোলন করার ক্ষেত্রে আপনাকে প্রতি হাজারে ভিন্ন রকমের চার্জ প্রদান করতে হয়।
এই তিনটি পদ্ধতি হলো:
- এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা।
- এটিএম বুথ ব্যবহার করার মাধ্যমে টাকা উত্তোলন করা।
- Nexus পে ব্যবহার করার মাধ্যমে টাকা উত্তোলন করা।
এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করা
রকেট একাউন্ট ব্যবহার করার মাধ্যমে আপনি যদি এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান সে ক্ষেত্রে রকেট এজেন্ট ব্যবহার করার মাধ্যমে রকেট একাউন্ট থেকে টাকা উত্তোলন করার ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে ১.৮%
অর্থাৎ প্রতি হাজারে আপনাকে ১৮ টাকা খরচ করতে হবে। এবার আপনি এই একই ক্যাশ আউট চার্জের অ্যামাউন্টে বিভিন্ন এমাউন্টে টাকা তুলতে পারবেন। এবং টাকা তোলার ক্ষেত্রে চার্জ হিসেবে এই এমাউন্টের প্রয়োজন হবে।
এটিএম কিংবা ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলনের চার্জ
আপনি যদি এটিএম বুথ ব্যবহার করার মাধ্যমে কিংবা ব্রাঞ্চ থেকে রকেট একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি হাজারে ৯ টাকা খরচ করতে হবে।
এর অর্থ হল, ০.৯% হারে এই চার্জ প্রদান করতে হবে। যা রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ এর মধ্যে সর্বনিম্ন।
Nexus pay অ্যাপ ব্যবহার করার মাধ্যমে
এই বিষয়টি হয়তোবা একটু ঘোলাটে লাগতে পারে তবে বিষয়টিকে আমি যদি সহজ ভাবে বলি তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। বিষয়টি হলো আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন এবং তারপরে আপনি যদি একটি নেক্সাস অ্যাকাউন্ট তৈরি করেন যাতে আপনার নেক্সাস পে কার্ড সম্পৃক্ত করা থাকবে কিংবা ডেবিট কার্ড সম্পৃক্ত করা থাকবে, তাহলে আপনি এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।
সেক্ষেত্রে আপনাকে আপনার রকেট একাউন্ট থেকে নেক্সাস পে একাউন্টে টাকা নিয়ে আসতে হবে। অর্থাৎ সহজ ভাষায় বললে আপনার ব্যাংক একাউন্টে টাকা নিয়ে আসতে হবে। এবং তারপরে আপনি এটিএম কার্ড ব্যবহার করার মাধ্যমে ফ্রিতে টাকা তুলতে পারবেন।
এক্ষেত্রে কোন রকমের চার্জের প্রয়োজন হবে না। অর্থাৎ nexus পে ব্যবহার করার মাধ্যমে টাকা উত্তোলন করার চার্জ ফ্রি।
রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ সম্পর্কে আপনার যতটুকু তথ্য জানার প্রয়োজন ছিলো তা অবশ্যই জেনে নিতে পেরেছেন।
আর বিশেষ করে সাশ্রয়র জন্য সচেতনতার ক্ষেত্রে যেকোনো ধরনের মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং লেনদেন এর ক্ষেত্রে তাদের চার্জ জেনে রাখুন।