গরুর মাংসের রেসিপি

ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি এর বিভিন্ন পদ

অন্যান্য

ঈদুল আযহা মানে হলো কুরবানী ঈদের সময়। এই সময় মুসলিম ধর্মাবলম্বীরা গরু কুরবানী করে সবার সামনে পরিবেশন করে থাকেন এবং দুঃখ দুর্দশা গ্রস্থ মানুষ ও একই সাথে গরীব মানুষের মধ্যে এগুলো বিলিয়ে দিয়ে থাকেন।

তাই যখনই ঈদ চলে আসে তখন বিভিন্ন স্পেশাল রেসিপি তৈরি করার হিড়িক পড়ে যায় সবার মধ্যে। এই ঈদের অন্যতম একটি স্পেশাল রেসিপি তৈরি করার বিষয় হল ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি এর বিভিন্ন পদ।

আজকের আর্টিকেল থেকে বিস্তারিতভাবে সংগ্রহ করে নিতে পারবেন, ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি বা কুরবানী মাংসের বিভিন্ন পদে তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত আইটেম আপনি বানাতে পারেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

কোরবানি রেসিপি সম্পর্কে বিস্তারিত

কোরবানির রেসিপি হিসেবে গরুর মাংস দিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি করা যায়। এবং এগুলো যদি আপনি আপনার পরিবার-পরিজনের কাছে প্রদর্শন করেন, তাহলে বিষয়টি অনেক ভালো দেখায়।

জেনে নিন; মেয়েদের সাইকোলজি বুঝার উপায় কি?

এরই ধারাবাহিকতায় আজকের এই আর্টিকেলে আমরা পাঁচ রকমের গরুর মাংসের রেসিপি নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি চাইলে কুরবানী ঈদের সময় তৈরি করতে পারেন এবং আপনার পরিবারের সামনে পরিবেশন করতে পারেন।

গরুর রেজালা

কুরবানীর মাংস দিয়ে তৈরি করার মত যে সমস্ত রেসিপি রয়েছে এগুলোর মধ্যে থেকে অন্যতম একটি হলো গরুর রেজালা। এটি আপনি চাইলে তৈরি করতে পারেন এবং এই সুস্বাদু রেসিপি তৈরি করে, পরিবারের সামনে পরিবেশন করতে পারেন৷

গরুর মাংসের রেসিপি
গরুর রেজালা

জেনে নিন: পাঁচটি জনপ্রিয় বাংলা খাবার তৈরি করে নেয়ার উপায়

গরুর রেজালা তৈরি করা উপকরণ:

আপনি যখন কোরবানি সময় ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি হিসাবে গরুর রেজালা তৈরি করার ইচ্ছা প্রকাশ করবেন, তখন আপনাকে যে সমস্ত উপকরণ সংগ্রহ করতে হবে কিংবা যে সমস্ত উপকরণের সমন্বয়ে এটি তৈরি করা যাবে সেগুলো হলো:

  • গরুর মাংস – ১ কেজি
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
  • দই – ½ কাপ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • এলাচ, দারচিনি, লবঙ্গ – ২-৩টি করে
  • কাঁচা মরিচ – ৪-৫টি
  • ঘি – ২ টেবিল চামচ
  • লবণ – পরিমাণ মতো।

উপরে উল্লেখিত উপকরণ যদি থেকে থাকে, তাহলে আপনি এ সমস্ত উপকরণের মাধ্যমে এই রেসিপি তৈরি করতে পারবেন।

প্রস্তুত প্রণালী

এবার তাহলে জেনে নেয়া যাক, কিভাবে আপনি চাইলে এই রেসিপিটি প্রস্তুত করতে পারবেন।

  • সর্বপ্রথম কাজ হিসেবে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • এবার আপনাকে একটি কড়াইয়ে ঘি গরম করে এলাচ, দারচিনি, লবঙ্গ ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।
  • এখন, পেঁয়াজ বাদামি হলে আদা-রসুন বাটা, গরম মসলা, দই ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
  • এবং তারপরে, মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন, অল্প আঁচে কষতে দিন।
  • মাংস নরম হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন।

এবং এই রেসিপি চুলা থেকে নামিয়ে ফেলার পরে গরম গরম পরিবেশন করুন। এবং পরিবারের সাথে উপভোগ করুন।

খাসির মাংসের নেহারি

গরুর মাংসের রেসিপি ছাড়াও আপনি কোরবানির সময় যদি খাসির মাংস থাকে, তাহলে খাসির মাংস দিয়ে তৈরি করার মত অন্যতম আরেকটি রেসিপি খাসির মাংসের নেহারি। এটি একটি উল্লেখযোগ্য এবং একই সাথে খুবই রুচিশীল একটি রেসিপি।

গরুর মাংসের রেসিপি
খাসির মাংসের নেহারি

খাসির মাংসের নেহারি তৈরি করার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হবে সে সমস্ত উপকরণ গুলো হল:

  • খাসির মাংস (পায়া সহ) – ১ কেজি
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
  • গরম মসলা – ১ চা চামচ
  • ধনে গুঁড়া – ১ চা চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • তেল – ১/২ কাপ
  • গরম পানি – পরিমাণমতো

উপরে উল্লেখিত উপকরণের বদলাতে আপনি খাসির মাংসের নেহারি তৈরি করতে পারবেন। যদি উপকরণ প্রস্তুত করা হয়ে যায়, তাহলে এবার জেনে নেয়া যাক কিভাবে এগুলোর বদৌলতে আপনি এই রেসিপি তৈরি করতে

প্রস্তুত প্রণালী

সর্বপ্রথম কাজ হিসেবে যে কাজটি করতে হবে সেটি হলো পূর্বের ন্যায় আবারও খাসির মাংস ভালোভাবে ধুয়ে নিন, এবং একেবারে পুরোপুরি জীবাণু মুক্ত করে নিন।

  • এবার একটি বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন।
  • এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল, আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
  • এরপরে, মাংস, ধনে ও জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষান।
  • এবং তারপরে, হালকা বাদামি হয়ে গেলে গরম পানি দিয়ে ঢেকে দিন এবং হালকা আঁচে কয়েক ঘণ্টা রান্না করুন।
  • পরিশেষে যখন রান্না শেষ হয়ে যাবে এবং যখন মাংস নরম হয়ে আসবে, তখন গরম মসলা ছিটিয়ে পরিবেশন করুন।

গরুর ভুনা খিচুড়ি

গরুর মাংস দিয়ে রেসিপি তৈরি করার মত অন্যতম আরেকটি রেসিপি হল গরুর ভুনা খিচুড়ি। এটা একটি অসাধারণ রেসিপি, যা আপনি চাইলে আপনার পরিবারের জন্য তৈরি করতে পারেন।

গরুর মাংসের রেসিপি
গরুর ভুনা খিচুড়ি

উপকরণ

আপনি যদি রেসিপি তৈরি করতে চান, তাহলে এই রেসিপি তৈরি করার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হবে সে সমস্ত উপকরণ হলো।

  • গরুর মাংস – ৫০০ গ্রাম
  • বাসমতি চাল – ২ কাপ
  • মসুর ও মুগ ডাল – ১ কাপ
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
  • গরম মসলা – ১ চা চামচ
  • হলুদ ও ধনে গুঁড়া – ১ চা চামচ
  • ঘি – ২ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো
  • পানি – পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

এবার তাহলে জেনে নেয়া যাক কিভাবে আপনি চাইলে খুব সহজেই ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি গরুর ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন। নিচে থেকে সমস্ত ইন্সট্রাকশন মেনে চলুন এবং এভাবেই আপনি চাইলে ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন।

  • সর্বপ্রথম মাংস ধুয়ে তেলে পেঁয়াজ কুচির সাথে ভেজে নিন।
  • এবার সব মসলা, আদা-রসুন বাটা, লবণ ও একটু পানি দিয়ে মাংস কষিয়ে নিন।
  • এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল, চাল ও ডাল ধুয়ে দিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন।
  • এবার, পানি দিন এবং ঢেকে দিন, মিডিয়াম আঁচে রান্না করুন।
  • খিচুড়ি হয়ে গেলে ঘি ও গরম মসলা ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন।

যখন আপনি ভাতের সাথে রেসিপিটি কোন পরিবেশন করবেন এবং সবার সাথে খাবেন তখন অন্যরকম ফিলিংস উপভোগ করবেন। এবং এটি হল একটি অসাধারণ রেসিপি যা যে কেউরই ভালো লাগতে পারে৷

গরুর মাংসের স্যুপ

গরুর মাংসের রেসিপি গুলোর মধ্যে অন্যতম একটি রেসিপি গরুর মাংস দিয়ে স্যুপ তৈরি করা যা সচারাচর অনেকেই তৈরি করে নিতে পারে না। তাই আপনি যদি একুরেট রেস্টুরেন্ট এর মতো সুস্বাদু গরুর মাংসের স্যুপ তৈরি করে নিতে চান সেইক্ষেত্রে নিচের ফরমালিটি মেনে এখনই তৈরি করে নিন।

গরুর মাংসের রেসিপি

উপকরণ

গরুর মাংসের স্যুপ তৈরি করে নিতে আপনাকে যে যে উপকরণ প্রস্তুত করে নিতে হবে।

  • গরুর মাংস (হাড়সহ) – ৫০০ গ্রাম
  • পেঁয়াজ – ২টি (স্লাইস)
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • গোলমরিচ – ১ চা চামচ (হালকা ভাঙা)
  • সয়াসস – ১ টেবিল চামচ
  • ভিনেগার – ১ চা চামচ
  • গাজর – ১টি
  • ক্যাপসিকাম – ½ কাপ
  • কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ (ঘন করার জন্য)
  • ডিম – ১টি (ঐচ্ছিক)
  • লবণ – স্বাদমতো
  • তেল – ১ টেবিল চামচ(তবে প্রয়োজনে কিছুটা বৃদ্ধি করা যাবে)
  • পানি – ৫ কাপ

তবে উপরোক্ত আইটেম সমূহ আপনার স্বাদমতো কিছুটা ভাড়িয়ে নিতে পারেন।

রান্নার প্রস্তুত প্রণালী

  • প্রথমে মাংসকে পরিমাণ মতো কিছুটা পানি এবং একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে মাংস আলাদা করে রেখে, পাত্রে ঝোল রেখে দাও।
  • তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ভাজো। এরপর রেখে দেয়া সিদ্ধ মাংস দিয়ে একটু নেড়ে নাও।
  • এখন স্যুপ তৈরির মাংসের ঝুল ঢালো এবং এর সাথে গাজর, ক্যাপসিকাম যোগ করো। তারপর মিশ্রণ এর সাথে সয়াসস ভিনেগার ও গোলমরিচ যোগ করে নাও।
  • স্যুপ ঘন করার জন্য কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দাও। এবং কিছুটা সময় নাড়তে থাকো এতে করে স্যুপ এর ঘনত্ব চলে আসবে।
  • তাছাড়া ডিম ফেটে ধীরে ধীরে ঢেলে নাড়লে কিছুটা “egg drop soup” এর মতো স্বাদ পাবে।

এখন আপনি এর সাথে কিছুটা ধঁনিয়া কচি, টমেটো এবং অন্যান্য কাঁচা আইটেম যোগ করে সুস্বাদু গরুর মাংসের স্যুপ পরিবেশ করতে পারে।

রেস্টুরেন্ট স্টাইলে ডাল গোশত

আপনি যদি বাসায় রেস্টুরেন্ট স্টাইলে ডাল গোশত তৈরি করে নিতে চান তাহলে নিচের ইন্সট্রাকশন গুলো অনুসরণ করতে পারেন এবং নিজেই তৈরি করে নিতে পারবেন ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি এর মধ্যে অসাধারণ একটি আইটেম ডাল গোশত

গরুর মাংসের রেসিপি

ডাল গোশত তৈরি করে নেয়ার জন্য আপনার যে যে উপকরণ লাগবে তার নিম্নরূপ নিচে থেকে দেখে নিন।

উপকরণ

  • প্রথমে আপনাকে ৫০০ গ্রাম গরুর মাংস সংগ্রহ করে নিতে হবে তবে কিছুটা হাড়সহ হলে ডালের স্বাদ বৃদ্ধি পাবে।
  • পরে মসুর ডাল এবং সাথে অল্প ছোলা ডাল (মিক্স) – ১ কাপ
  • পেঁয়াজ – ৩টি (পাতলা কাটা)
  • আদা বাটা – ১.৫ চা চামচ
  • রসুন বাটা – ১.৫ চা চামচ
  • হলুদ গুঁড়া – ½ চা চামচ
  • মরিচ গুঁড়া – ১ চা চামচ
  • ধনে গুঁড়া – ১.৫ চা চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
  • দারুচিনি – ১ টুকরা
  • এলাচ – ২-৩টি
  • লবঙ্গ – ২টি
  • তেজপাতা – ১-২টি
  • টমেটো – ১টি (কুচি)
  • কাঁচা মরিচ – ২-৩টি
  • লবণ – স্বাদমতো
  • তেল/ঘি – ৪ টেবিল চামচ
  • পানি – প্রয়োজনমতো
  • ধনেপাতা ও ভাজা পেঁয়াজ (বারিস্টা) – সাজানোর জন্য

রান্নার প্রস্তুত প্রণালী

  • প্রথমে তেলে পেঁয়াজ ভেজে গাঢ় বাদামি করে আলাদা করে রাখো। যা রেস্টুরেন্টের আসল স্বাদের চাবিকাঠি।
  • তারপর একই তেলে গোটা গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা) দাও এবং তার সাথে পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে আদা-রসুন বাটা দিয়ে কিছুটা সময় নেড়ে নাও এবং পরবর্তীতে এতে মাংস দিয়ে ১০-১৫ মিনিট ভালো করে ভুনো।
  • সকল গুঁড়া মসলা ও টমেটো দিয়ে ভালো ভাবে কষাও তেল উপরে উঠে আসা পর্যন্ত।
  • তারপর সেখানে আগে থেকে ভেজানো ডাল দিয়ে দাও এবং তা ভালো করে নেরেচেরে মিশিয়ে নাও।
  • মেশানো শেষে কিছুটা সময় পর পর্যাপ্ত গরম পানি দিয়ে ৪০-৫০ মিনিট ঢেকে রান্না করো। তবে প্রেশার কুকার হলে ২০-২৫ মিনিট রান্না করলেই হবে।
  • ফাইনাললী রেস্টুরেন্ট এর মতো একই স্বাদ পেতে কিছুটা গরম মসলা ছিটাও। আগে রেখে দেও ভাজা পেঁয়াজ (বারিস্টা) মিশাও। এবং শেষে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দাও।
  • শেষে ১ চা চামচ ঘি দিলে অসাধারণ একটি ফ্লেভার পাবেন।

তৈরি হয়ে গেলো ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি ডাল গোশত।

কুরবানী ঈদের সময় কিংবা যে কোন ঈদের সময় রেসিপি রান্না করার মত অন্যতম যে সমস্ত রেসিপি ছিল, সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য পাঁচটি রেসিপি উপরে তুলে ধরা হয়েছে। আপনি প্রয়োজন মনে করলে এগুলো আপনার বাসায় ট্রাই করতে পারেন।

এছাড়া ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি এর বিভিন্ন পদ হিসাবে উপরোক্ত আইটেম গুলো আপনার খাবার তালিকা অন্তর্ভুক্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *